ভিন রাজ্যে পাচার হয়ে যাওয়া নাবালিকা উদ্ধার
দি নিউজ লায়নঃ ভিন রাজ্যে পাচার হয়ে যাওয়া এক নাবালিকা ছাত্রীকে উদ্ধার করল ডায়মন্ডহারবার মহিলা থানার পুলিশ উত্তরপ্রদেশ থেকে।বৃহস্পতিবার ডায়মন্ডহারবারে ফিরিয়ে আনা হয়েছে পাচার হয়ে যাওয়া নাবালিকা ছাত্রীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ২৭ মার্চ স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল বাসুলডাঙ্গা এলাকার বাসিন্দা নাবালিকা ছাত্রী।তারপর থেকে আর কোন খোঁজ মেলেনি তার।ছাত্রীর পরিবারের সদস্যরা এ বিষয়ে থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে।অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে হাসিন আলভি নামে এক যুবকের নাম জানতে পারে।
এরপর ছাত্রীর বান্ধবীদেরকে জেরা করে ওই যুবকের ফোন নম্বরও হাতে আসে পুলিশের।এদিকে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে নাবালিকা ছাত্রীকে প্রেমের জালে ফাঁসিয়ে পাচার করেছে ওই যুবক। জুলাই মাসের শেষের দিকে হঠাৎই ফোন অন করে ওই যুবক।আর সেই নম্বরের পাওয়ার লোকেশন খতিয়ে দেখে পুলিশ জানতে পারে যুবক উত্তরপ্রদেশের বাগপথ এলাকায় রয়েছে।ফলে ডায়মন্ডহারবার মহিলা থানার ওসি অনিন্দিতা ঘোষের নেতৃত্বে তদন্তকারী অফিসাররা উত্তর প্রদেশের উদ্দেশ্যে রওনা দেয় তৎপরতার সাথে।
গত ১০ আগষ্ট সেখানকার পুলিশের সহ যোগীতায় বাগপথ এলাকায় তল্লাশি চালিয়ে নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হন তদন্তকারী আধিকারিকরা।এদিকে ভাব খারাপ বুঝে আগে ভাগে এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত যুবক হাসিন আলভি।ছাত্রীকে নিয়ে ডায়মন্ড হারবারের উদ্দেশ্য রওনা দেয় পুলিশ আধিকারিকরা।পুলিশ জানান এক নাবালিকা ছাত্রী বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি।এবিষয়ে অভিযোগ দায়ের হয় থানায়।অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে প্রাথমিক তদন্তে উঠে আসে নাবালিকা ছাত্রী পাচার হয়ে গেছে উত্তরপ্রদেশে।পুলিশ সেখানে গিয়ে নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে আনা হয়।তবে মূল অভিযুক্ত যুবক পলাতক।তার খোঁজে তল্লাশি চলছে।ছাত্রী জবানবন্দি নেওয়া হয় আদালতে এবং মেডিকেল করানো হয়।

Post a Comment