চাল বোঝাই ট্রাক দুর্ঘটনা - The News Lion

চাল বোঝাই ট্রাক দুর্ঘটনা

 


দি নিউজ লায়নঃ  চাল বোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা ঘটে গেল হাওড়ার ৬ নম্বর জাতীয় সড়কে লিলুয়ার জয়পুর বিল এলাকায়। বৃহস্পতিবার সকালে ওই দুর্ঘটনাটি ঘটে। রাস্তায় উল্টে যায় চালের ট্রাকটি। খারাপ রাস্তা এবং রাস্তায় এখনও জল জমে থাকায় দুর্ঘটনা ঘটে যায়। গাড়িটি বর্ধমান থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল।


 ঘটনায় লরি চালক সুস্থ থাকলেও খালাসি চোট পান বলে জানা গেছে। তাকে স্থানীয় কোনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় লিলুয়া থানার পুলিশ। হাওড়া সিটি ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, লিলুয়ার জয়পুর বিলের কাছে ডানকুনিগামী সার্ভিস রোডের পাশে এদিন ওই লোডেড দশ চাকার ট্রাকটি উল্টে যায়। ঘটনায় কোনও হতাহতের খবর নেই।  যান চলাচল স্বাভাবিক ছিলো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.