আজ আপনার আর্থিক দিক কেমন যাবে জানতে দেখে নিন আজকের রাশিফল - The News Lion

আজ আপনার আর্থিক দিক কেমন যাবে জানতে দেখে নিন আজকের রাশিফল

 


দি নিউজ লায়নঃ 

মেষ 

আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনও আশা পূরণ হতে পারে।

বৃষ 

পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। কোনও ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

মিথুন 

ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন।


কর্কট 

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনও প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

সিংহ

শরীর ভালো থাকবে। আপনার প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন।

কন্যা 

সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন। গোপন শত্রু ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন সূত্র সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।


তুলা 

ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের কোনও সাফল্যে আনন্দ বোধ করতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন।

বৃশ্চিক 

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে।

ধনু

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পেশাগত দিক ভালো যাবে। কোনও আশা পূরণ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।


মকর

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।

কুম্ভ

পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। ঠাণ্ডা সম্পর্কে সতর্ক থাকুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।

মীন 

ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্স-সংক্রান্ত কোনও ঝামেলা হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন, অন্যথায় বদনাম হতে পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.