বন্যা কবলিত এলাকা পরিদর্শনে রাজ্যের সেচমন্ত্রী
দি নিউজ লায়ন; ডিভিসি অতিরিক্ত জল ছাড়ার ফলে বাংলার ক্ষতি হচ্ছে। জল ছাড়া নিয়ন্ত্রণ করার বিষয় রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিকবার এই নিয়ে বৈঠক করলেও কোন সুরাহা হয়নি। কারণ এরা কখনোই বাংলার ভাল চন না। মঙ্গলবার বন্যা কবলিত আমতা ২ নং ব্লক পরিদর্শন করতে এসে এই অভিযোগ করেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। এদিন দুপুরে আমতার বিধায়ক সুকান্ত পাল কে সঙ্গে নিয়ে আমতার কুলিয়া ঘাট পরিদর্শন করেন সেচমন্ত্রী। এদিন তিনি অভিযোগ করেন ডিভিসির বাঁধগুলি সংস্কার করার কথা বলা হলেও আমাদের কথায় কোনো কর্ণপাত না করা বাংলার এই বিপত্তি।
অন্যদিকে ডিভিসি জল ছাড়া অব্যাহত থাকায় আমতা ২ নং ব্লকের বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। সোমবার ৫ টি গ্রাম পঞ্চায়েত প্লাবিত হওয়ার পর মঙ্গলবার নতুন করে আরো একটি গ্রাম পঞ্চায়েত প্লাবিত হয়েছে। প্রশাসনের আশঙ্কা ডিভিসি যেভাবে জল ছাড়ছে তাতে পরিস্থিতি আরও খারাপ হবে। প্রশাসন সূত্রে খবর ইতিমধ্যে ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েতের ২৮টি গ্রাম প্লাবিত হওয়ায় ১ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছে। বন্যা কবলিত এলাকা থেকে ৩৫০০ মানুষকে ১৫ টি নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে আসা হয়েছে।
অপরদিকে আমতার পাশাপাশি উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। ব্লক প্রশাসন সূত্রে খবর ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের ৬৫ টি গ্রাম প্লাবিত হওয়ায় ১ লক্ষ ৫৩ হাজার মানুষ বন্যার কবলে পড়েছে। ইতিমধ্যে ২৯ টি ত্রান শিবিরে ৭৫০০ জনকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে এদিন দুপুরে জোকা গ্রামে বন্যার জলে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মৃত কিশোরীর নাম রচনা রক্ষিত (১৭)। জানা গেছে এদিন দুপুরে বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় জলের স্রোতে ভেসে যায় এই কিশোরী পরে তার মৃতদেহ উদ্ধার হয়।

Post a Comment