কারখানার ভেতর থেকে ইস্পাত কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়ন; সোমবার মর্নিং শিফটে ডিউটিতে বেরিয়ে আর ঘরে ফেরেননি দুর্গাপুরের দেশবন্ধু নগরের বাসিন্দা বছর ৩৬ এর দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী তারক চ্যাটার্জী।মঙ্গলবার সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে কোকওভেন ব্যাটারি অপারেশন বিভাগের এই কর্মী র দেহ পুলিশ কারখানার ভেতরে ওই বিভাগের বিশ্রাম নেওয়ার ঘরের দরজা ভেঙে উদ্ধার করে।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দেশবন্ধুনগর এলাকায়।
এইদিকে পরিবারের লোকজন রহস্যময় এই মৃত্যুর ঘটনায় তদন্তের দাবী জানিয়েছে।সোমবার ডিউটিতে গিয়ে আর ঘরে না ফেরায় তারকের পরিবারের লোকজন তার খোঁজ শুরু করে,লালবাজারে কর্মরত এক আত্মীয় মারফত পরিবারের লোক জানতে পারে তার মোবাইল শেষ লোকেশনে দুর্গাপুরে নঈমনগর এলাকায় দেখায়।সেই মোতাবেক পরিবারের লোকজন নঈমনগরে যান,কিন্তু সেখানে পাওয়া যায়নি তারক চ্যাটার্জীকে,এরপরই মঙ্গলবার সকালে মেলে তারক বাবুর মৃতদেহ।
পুলিশ প্লান্টের ভেতর থেকে তারক বাবুর বাইকটি উদ্ধার করে।তবে মোবাইল ট্রাকের তথ্য অনুযায়ী নঈমনগরে গতকাল সন্ধ্যে ছ টা নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী তারক চ্যাটার্জী কি করছিলেন? তা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে।আর এখান থেকেই মৃত দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মীর পরিবার তদন্তের দাবী জানিয়েছে।মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করেছে তারকের পরিবার।পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

Post a Comment