AIIMS-এ আজ থেকে চালু হলো ভ্যাকসিন সেন্টার - The News Lion

AIIMS-এ আজ থেকে চালু হলো ভ্যাকসিন সেন্টার

 


দি নিউজ লায়ন;  নদিয়ার কল্যাণী AIIMS (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ্ মেডিক্যাল সায়েন্স) এ আজ থেকে চালু হলো ভ্যাকসিন সেন্টার।  রাজ্য সরকারের সহযোগিতায় চালু হলো ভ্যাকসিন সেন্টার। তৈরি করা হয়েছে কোল্ড চেইন সিস্টেম।  আপাতত Covid ভ্যাকসিন দিয়ে চালু করা হয়েছে। পরবর্তী সময়ে ধীরে ধীরে অন্যান্য ভ্যাকসিন দেওয়া চালু হবে।


 প্রাথমিক ভাবে এখানকার স্টাফদের ভ্যাকসিন দেওয়া হবে। পরবর্তী সময়ে সাধারণ মানুষ এখান থেকে ভ্যাকসিনের পরিষেবা পাবেন। এদিন AIIMS (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ্ মেডিক্যাল সায়েন্স) ডিরেক্টর, কমিউনিটি মেডিসিন এন্ড ফ্যামিলি মেডিসিন এর প্রধান,নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য চিকিৎসক ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.