চলচ্চিত্রে আসছেন শাহরুখ কন্যা - The News Lion

চলচ্চিত্রে আসছেন শাহরুখ কন্যা

 


দি নিউজ লায়নঃ অনেকদিন ধরেই গুঞ্জন ছিল, শাহরুখ খানের কন্যা সুহানা খান চলচ্চিত্রে আসছেন। অবশেষে পরিচালক জয়া আখতার পরিচালিত রোমান্টিক কমেডি সিনেমা 'আর্চি' এর মাধ্যমে বলিউডে তার অভিষেক হচ্ছে।  বলিউডের সিনেমায় এটা সুহানার কাজ হলেও এর আগেও অভিনয় করেছেন। লন্ডনে পড়াশোনার সময় 'রোমিও অ্যান্ড জুলিয়েট' নাটকে তিনি অভিনয় করেন।


 এছাড়া ১০ মিনিটের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র 'দ্য গ্রে পার্ট অব ব্লু'তে অভিনয় করেও নজর কাড়েন শাহরুখ কন্যা।    নির্মাতা জয়া আখতার ‘আর্চি’ ছবিটি চিত্রনাট্য তৈরি করেছে কমিকসে সিরিজের গল্প নিয়ে।মূলত টিনেজারদের জন্য এটি নির্মাণ করা হচ্ছে। অনেকদিন ধরেই এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রের জন্য শিল্পী খুঁজছিলেন তিনি। শেষ পর্যন্ত চরিত্রটির জন্য সুহানাকেই বেছে নিয়েছেন।  বাবা শাহরুখ খানের পথ ধরে ২১ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে সুহানা খানের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.