জামিন পেলেন রাজ কুন্দ্রা - The News Lion

জামিন পেলেন রাজ কুন্দ্রা

 


দি নিউজ লায়নঃ  জামিনে মুক্ত হয়েছেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। পর্নো ছবি তৈরির মামলায় আজ তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে মুম্বাইয়ের হাইকোর্ট।  রাজ কুন্দ্রার আইনজীবী প্রশান্ত পাতিল আদালতে প্রশ্ন তোলেন, ‘এই মামলায় অপর দুই অভিযুক্ত শার্লিন চোপড়া এবং পুনম পাণ্ডেকে স্বস্তি দেওয়া হয়েছে। 


তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করেনি পুলিশ। রাজ কুন্দ্রার ক্ষেত্রেই অন্য নিয়ম পালন করা হচ্ছে।’  জানা গেছে, এই মামলার পরবর্তী শুনানি ২৫ আগস্ট। সেদিন আবার আদালতে উপস্থিত থাকতে হবে রাজকে।  গত ১৯ জুলাই মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার হাতে গ্রেপ্তার হন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। তারপর থেকেই রাজের নামে সামনে আসতে শুরু করে একের পর এক অভিযোগ।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.