চন্দ্রকোনারোডে পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের পরিচালনায় রাখি বন্ধন উৎসব
দি নিউজ লায়নঃ রবিবার রাখি বন্ধন উৎসব,সারা জেলা জুড়ে পালিত হয়। রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের চৌরাস্তার মোড়ে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের পরিচালনায় রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এদিন পথচলতি মানুষের হাতে রাখি পরিয়ে এবং করোণা সচেতনতায় মাস্ক প্রদান করা হয় পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে।
পাশাপাশি ব্লক তৃণমূল এবং ব্লক যুব তৃনমূলের পক্ষ থেকেও একই কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এই দিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও অমিতাভ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই রতন ব্যানার্জি সহ অন্যান্য পঞ্চায়েত সমিতির সদস্যরা,পাশাপাশি উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ ও ব্লক যুব তৃনমূলের সভাপতি সাগর মন্ডল, সুশান্ত সিংহ,নিশীথ মন্ডল,দেব কুমার দে, মুকুল মন্ডল সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা।
রাখি বন্ধন উৎসব উপলক্ষে রবিবার সংস্কৃতি দিবস পালন করা হয় ওই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এলাকার শিল্পীরা। সেইসঙ্গে করোনা নিয়ে সর্বস্তরের মানুষকে সচেতন করা হয় ওই অনুষ্ঠান মঞ্চ থেকে ।এছাড়াও জাতি-ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের হাতে রাখি পরিয়ে দেওয়ার পাশাপাশি প্রত্যেকের হাতে একটি করে মাস্ক তুলে দেওয়া হয়।
Post a Comment