অসীম দাস খুনের মামলায় সিআইডির জালে আরও ১ - The News Lion

অসীম দাস খুনের মামলায় সিআইডির জালে আরও ১

 


দি নিউজ লায়নঃ    তৃনমূল নেতা অসীম দাস খুনের মামলায় আরো একজনকে গ্রেফতার করল সিআইডি।  ধৃতের নাম রিপন শেখ। তার বাড়ি মঙ্গলকোটের সীতাহাটি গ্রামে। শনিবার রাতে রিপন শেখ কে বর্ধমান শহরের নবাবহাট এলাকা থেকে গ্রেফতার  করা হয়েছে বলে সিআইডি সূত্রে জানা যায়। ধৃত ব্যক্তি ওই খুনে লিঙ্কম্যান হিসাবে কাজ করেছিল বলে জানতে পারেন তদন্তকারীরা। মোবাইলের সূত্র ধরেই সিআইডি রিপনের খুনের সঙ্গে কতটা যুক্ত তা জানতে পারে৷ তারপর থেকে রিপনকে খুঁজছিল সিআইডি। 


 গোপন সূত্রে খবর আসে রিপন নবাবহাট বাসস্ট্যান্ড দিয়ে দুরে কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারপর তাকে ধরে ফেলা হয়। ১২ জুলাই সন্ধ্যায়  তৃণমূলের লাখুরিয়া অঞ্চল সভাপতি অসীম দাসকে গুলি করে খুন করা হয়। ১৬ জুন ঘটনার তদন্তভার নেয় সিআইডি। তবে রিপনকে  নিয়ে এই মামলায় মোট ৬ জনকে গ্রেফতার করা হল। অসীম দাস খুনের মামলায় তদন্তে নেমে তিনজনকে ধরার পর সিআইডি আনতে পেরেছে   ঘটনায় মূল লিঙ্কম্যান হিসাবে কাজ করেছিল ধৃত রিপন শেখ। খুনের কাজে শ্যুটারদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া ও অসীম দাসের গতিবিধির ওপর নজর রাখার দায়িত্ব পালন করেছিল রিপন শেখ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.