সোনারপুরে ফিল্মি কায়দায় ছিনতাই. গ্রেফতার 6 - The News Lion

সোনারপুরে ফিল্মি কায়দায় ছিনতাই. গ্রেফতার 6

 


দি নিউজ লায়নঃ :সোনারপুর জুড়ে ফিল্মি কায়দায় বাইক নিয়ে বন্দুক দেখিয়ে চলছিল ছিনতাই। বিগত দিন দশেকের মধ্যে সোনারপুর, বারুইপুর, নরেন্দ্রপুর জুড়ে ৬টির মত ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঠিকানা জিজ্ঞাসা করার নাম করে বিভিন্ন বাড়িতে ঢুকে মহিলাদের সাথে কথা বলত। তারমধ্যেই তারা দেখে নিত মহিলা কতটা হাতে গলায় কতটা সোনা পরেছেন। তারপর আগ্নেয়াস্ত্র, ছুরি দেখিয়ে মারধর করে সর্বস্ব নিয়ে পালাত দুষ্কৃতকারীরা। মুলত বাইকে চেপে এসে দুজন এই কাজ করত। 


ঘটনার তদন্তে নেমে সোনারপুর থানার পুলিশ সোমবার বিকেলে সোনারপুরের হরিনাভীর চক্রবর্তী পাড়ায় ফাঁদ পেতে মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে ৩ জন ছিনতাইকারী এবং বাকি ৩ জন রিসিভার। যারা ছিনতাইয়ের মাল বিভিন্ন জায়গায় বিক্রি করে টাকা তুলত। এই ঘটনায় অমিত মন্ডল (২৭), সন্তু দাস ওরফে বুবুন (২৮), সুব্রত ঘোষ ওরফে বিশ্বজিৎ (২৭), লিটন সরকার (৪১), অমিত সর্দার (৩৫), সম্রাট নস্কর (২০)।


 এরা সকলেই বারুইপুর -সোনারপুর এলাকার বাসিন্দা।  তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ ভরি সোনার গয়না, ৯০ হাজার টাকা নগদ, ১টা ছুরি, ১টা রড ও ১টি বাইক উদ্ধার করে পুলিশ। এই বাইকে চেপেই ছিনতাই করত বলে জানা গিয়েছে। যাতে বাইকের নাম্বার কেউ বুঝতে না পারে তারজন্য নাম্বার প্লেট ভাঁজ করা ছিল। ধৃতদের মঙ্গলবার বারুইপুর আদালতে তোলা হবে। আদালতে TI প্যারেডের জন্য আবেদন জানাবে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.