ভাতজাংলা পঞ্চায়েত তৃণমূলের দখলে
দি নিউজ লায়নঃ ভাতজাংলা পঞ্চায়েত আবারো তৃণমূলের দখলে। অন্য দলে যোগদান এবং প্রত্যাবর্তন । শুধু মানুষের ক্ষেত্রে নয়, পঞ্চায়েতেরও ভোল বদল চলছে । নদীয়ার কৃষ্ণনগর ভাতজাংলা পঞ্চায়েত পঞ্চায়েত বোর্ডে মোট সদস্য সংখ্যা ছিল 27 জন। এর মধ্যে 14 জন তৃণমূলের 8 জন বিজেপির একজন সিপিএম এবং চারজন নির্দল।
প্রথমত তৃণমূল থেকে চারজন কৌশিক ঘোষ জিয়াউল সেখ গৌরী সরকার এবং গণেশ সরকারের স্ত্রী এনারা বিজেপিতে জয়েন করে। জয়েন করার পর দল বিরোধী আইনের আওতায় তারা পড়লে তাদের সদস্যপদ বাতিল হয়ে যায় ।পরবর্তীতে নির্দলের চারজন তৃণমূল জয়েন করলে তৃণমূল আবার একাই সংখ্যাগরিষ্ঠতা পায়।

Post a Comment