মা ও আড়াই বছরের পুত্র সন্তানকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী - The News Lion

মা ও আড়াই বছরের পুত্র সন্তানকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

 


দি নিউজ লায়নঃ  হস্পতিবার রাতের অন্ধকারে মা ও আড়াই বছরের পুত্র সন্তানকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা।পরে শিশুর মৃতদেহ পুকুরে ফেলে দেয় তারা।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার নেতাজী গ্রাম পঞ্চায়েতের বাংলারমোড় এলাকায়।স্থানীয় ও পুলিশ জানা গিয়েছে বাংলারমোড় এলাকার বাসিন্দা    মঞ্জুয়ারা বিবি(৩১) তাঁর আড়াই বছরের শিশু মিজানুর পাইক কে নিয়ে নিজের ঘরেই শুয়ে ছিলেন।পাশের ঘরে ছিল তাঁর বড়ছেলে বছর দশেকের মিরাজ হোসেন পাইক।হঠাৎই চার দুস্কৃতী মুখে কালো কাপড় জড়িয়ে বাড়ির মধ্যে ঢুকে মঞ্জুয়ারা ও তাঁর শিশুপুত্রকে ধারালোঅস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করে।


 এরপর খুনের মোটিভ ঘোরাতে নিহত শিশুর দেহটি বাড়ির পাশের পুকুরে ফেলে  দিয়ে পালিয়ে যায় দুস্কৃতীরা এমনি অভিযোগ।রাতেই ঘুম ভেঙতেই মিরাজ হোসেন দেখেন পাশের ঘরেই পড়ে রয়েছে মায়ের রক্তাক্ত দেহ।খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় মানুষজন।ঘটনাস্থলে আসে ঢোলাহাট থানার পুলিশ এবং সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ মণ্ডল।ঘরের মধ্যে থেকে মহিলার দেহ উদ্ধার হয়।


 নিহত শিশুর দেহটি পাওয়া যায় বাড়ির পাশের পুকুরে।শুক্রবার মৃত দেহ দুটি পুলিশ উদ্ধার করে ময়না তদন্ত জন্য কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের স্বামী আনোয়ার হোসেন পাইক কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে একাধিক কারণে প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বিবাদ চলছিল আনোয়ার হোসেন পাইকের। এই খুনের ঘটনায় প্রথম পক্ষের স্ত্রীর ইন্ধন থাকতে পারে বলে অনুমান। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।পুলিশ জানান মা ও শিশুর দেহ উদ্ধার করা হয়েছে।এই ঘটনায় মৃত গৃহবধূর স্বামী কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.