রাজ্যসভায় তৃণমূলের 6 সাংসদ সাসপেন্ড - The News Lion

রাজ্যসভায় তৃণমূলের 6 সাংসদ সাসপেন্ড

 


দি নিউজ লায়নঃ  আজ রাজ্যসভায় প্রবল বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল সাংসদরা। অশোভন আচরণের অভিযোগে দিনের মতো সাসপেন্ড করা হল তৃণমূলের ৬ সাংসদকে। তাঁদের রাজ্যসভা থেকে বেরিয়ে যেতে বলা হয়।  


 সাসপেন্ড করা হয়েছে শান্তা ছেত্রী, আবির রঞ্জন বিশ্বাস, দোলা সেন, নাদিমূল হক ,মৌসম নূর, অর্পিতা ঘোষকে সাসপেন্ড করা হয়েছে। জানা গেছে রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভের জন্য সাসপেন্ড করা হয়েছে তাদের। এর আগে তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেনকে গোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.