Independence Day: ৭৫ তম স্বাধীনতা দিবসে এক সূত্রে বাঁধলেন দেশের ১৫ তারকা
দি নিউজ লায়নঃ ৭৫ তম স্বাধীনতা দিবসে এক সূত্রে বাঁধলেন দেশের ১৫ তারকা। সৌজন্যে দেশভক্তির গান 'হম হিন্দুস্তানি'। 'হম হিন্দুস্তানি' গানের শুরুতেই চমক! লতা মঙ্গেশকরের কণ্ঠস্বর দিয়ে শুরু হচ্ছে ভিডিয়ো। তার পর অমিতাভ বচ্চনের ব্যারিটোন কণ্ঠ। গেয়েছেন বলিউডের নবীন-প্রবীণ তারকারা।
লতা ও অমিতাভ ছাড়া ভিডিয়োয় রয়েছেন পদ্মিনী কোলাপুরি, অনিল আগরওয়াল, সোনু নিগম, কৈলাস খের, অলকা ইয়াগনিক, সাব্বির কুমার, শ্রদ্ধা কাপুর, সোনাক্ষী সিনহা, শ্রুতি হাসান, তারা সুতারিয়া, অঙ্কিত তিওয়ারি, সিদ্ধান্ত কাপুর ও জিন্নত জুবেইর। কোভিড-কালে দেশবাসীর লড়াইয়ের মন্ত্র রয়েছে এই গানে। আর আছে আগামী ভোরের আশা- হারিনি। গানটি মুক্ত পেয়েছে ইউটিউবে।
Post a Comment