পানিহাটিতে মিলল বেআইনি ভ্যাকসিন কেন্দ্রের হদিশ, আটক চিকিৎসক
দি নিউজ লায়নঃ পানিহাটিতে মিলল বেআইনি ভ্যাকসিন কেন্দ্রের হদিশ, আটক চিকিৎসক। কোথা থেকে টিকা পেলেন? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পানিহাটিতে নিজের চেম্বারে বসে টাকার বিনিময়ে সাধারণ মানুষকে কোভিশিল্ড দিচ্ছিলেন পুরসভার চিকিৎসক! অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে হাজির খড়দহ থানার পুলিস ও পানিহাটি পুরসভার স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। তারপরই তাকে আটক করা হয়।
জানা গিয়েছে, পানিহাটির ধানকল মোড়ে বিবেকানন্দ কলোনিতে 'রুদ্র ক্লিনিক'-এ রোগী দেখেন চিকিৎসক বিপ্লব রুদ্র। তিনি পানিহাটি পুরসভার সঙ্গে যুক্ত, ESI-র প্যানেলভুক্ত চিকিৎসক। বেসরকারি ক্নিনিকে বসে তিনশো টাকার বিনিময়ে অনেকেই টিকা দিয়েছেন তিনি! এমনকী, ওই ক্নিনিক থেকে ভ্যাকসিন নিলে, পুরসভার লেটারহেডে শংসাপত্রও দেওয়া হচ্ছে!

Post a Comment