আজকের দিনে ইতিহাসে ঘটে যাওয়া নানান ঘটনা - The News Lion

আজকের দিনে ইতিহাসে ঘটে যাওয়া নানান ঘটনা

 


দি নিউজ লায়নঃ  

ঘটনাবলি:

৬৩৪ - ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক [রা.] ইন্তেকাল করেন।

১৩২৮ - ফ্রান্সের রাজা ষষ্ঠ ফিলিপ সিংহাসনে অভিষিক্ত হন।

১৬১৭ - লন্ডনে প্রথম ওয়ানওয়ে রাস্তা চালু হয়।

১৭৪০ - রুশ সম্রাট ষষ্ঠ আইভানের জন্ম।

১৭৭০ - দার্শনিক হেগেলের জন্ম।

১৭৭৩ - জার্মান দার্শনিক জ্যাকব এফ ফ্রাইসের জন্ম।

১৭৯৯ - নেপোলিয়ন মিসর ত্যাগ করে ফ্রান্সের উদ্দেশে যাত্রা করেন।

১৮০৬ - ফরাসি পদার্থবিজ্ঞানী চার্লস অগাস্টিন কুলম্ব মৃত্যুবরণ করেন।

১৮২১ - মেক্সিকো স্বাধীনতা ঘোষণা করে।

১৮২৫ - বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।

১৮৩৩ - ব্রিটেন তার উপনিবেশগুলোতে ক্রীতদাস প্রথা বাতিল করে। ফলে ৭০ লাখ ক্রীতদাস মুক্ত হয়।

১৮৩৯ - ব্রিটেন চীনের কাছ থেকে হংকং দখল করে নেয়।

১৮৬৬ - প্রুশিয়া এবং অষ্ট্রিয়ার মধ্যে ঐতিহাসিক প্রাগ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৭৫ - বাংলার প্রথম অভিনেত্রী-নাট্যকার গোলাপের [সুকুমারী দত্ত] সাহায্যার্থে তার রচিত ‘অপূর্ব সতি’ মঞ্চস্থ হয়। এটিই বাংলার প্রথম ফিল্মী-সহায়তা অভিনয় রজনী।

১৮৯৮ - কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম।

১৯০৮ - রুশ-ফরাসি নাট্যকার আর্থার আদমভের জন্ম।

১৯১৪ - জাপান জার্মানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯২১ - প্রথম ফয়সল ইরাকের বাদশা পদে অভিষিক্ত হন ।

১৯২৩ - ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী এডগার কড জন্মগ্রহন করেন।

১৯২৫ - বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।

১৯৩১ - নোবেলজয়ী [১৯৭৮] মার্কিন অণুজীববিজ্ঞানী হ্যামিলটন ও থানেল স্মিথের জন্ম।

১৯৩৯ - হিটলারের নেতৃত্বে জার্মানী এবং ষ্ট্যালিনের নেতৃত্বে রাশিয়ার মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৪২ - স্তালিনগ্রাদের ঐতিহাসিক যুদ্ধ শুরু হয়।

১৯৪৪ - রুমানিয়ার সামরিক শাসক উৎখাত ।

১৯৬২ - বাংলাদেশে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়।

১৯৭৫ - বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক অমল হোম মৃত্যুবরণ করেন।

১৯৭৮ - প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্ট জন্মগ্রহন করেন।

১৯৮৬ - পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য মস্কো ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয়

১৯৮৭ - কবি, সাংবাদিক সমর সেনের মৃত্যু।

১৯৯১ - রুশ প্রজাতন্ত্রে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করেন।

১৯৯১ - সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রাসাদ ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং গর্বাচেভ পুনরায় ক্ষমতা ফিরে পান।


দিবস:

দাস ব্যবসা ও এর বিলোপের স্মরণে আন্তর্জাতিক দিবস

বাংলাদেশ জার্নাল/এমএম

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.