জীবনের এক নতুন স্নেহময় এবং বাৎসল্যের জগতে প্রবেশ করতে প্রস্তুত নুসরত
খুব শীঘ্রই জীবনের এক নতুন স্নেহময় এবং বাৎসল্যের জগতে প্রবেশ করতে চলেছেন নুসরত। তার আগে রবিবার সোশাল পোস্টে তাঁর ক্যাপশনে জায়গা করে নিল 'ভালো দিনের দিকে...' যদিও সেই ভালো দিনের যাত্রা এখন ধীরে ধীরে পরিণতির দিকে এগিয়ে চলেছে।
কথা ছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মা হবেন অভিনেত্রী। তবে সেই সময় এগিয়ে অগাস্টের শেষ সপ্তাহেই নুসরতের ঘরে নতুন সদস্য আসতে পারে।সূত্রের খবর, চিকিসকদের মতে প্রসবের তারিখ খানিকটা এগিয়ে এসেছে। সেপ্টেম্বরের বদলে অগাস্টেই সেই দিন সমাগত। দুজনের সোশাল মিডিয়া পোস্ট দেখে অনেকের ধারণা অভিনেতা যশের সঙ্গেই থাকছেন নুসরত। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত কুৎসা এবং ট্রোলিংকে সরিয়ে রেখে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন নুসরত। মা হতে আর বেশি দিন বাকি নেই। খুব শীঘ্রই জীবনের এক নতুন স্নেহময় এবং বাৎসল্যের জগতে প্রবেশ করতে চলেছেন নুসরত।
তার আগে রবিবার সোশাল পোস্টে তাঁর ক্যাপশনে জায়গা করে নিল 'ভালো দিনের দিকে। ক্যাপশনের সঙ্গে হ্যাশট্যাগে নুসরতের পোস্টে জায়গা করে নিয়েছে #betterdayscoming #lookingforward #newbeginnings #newrole #bestdays. নতুন ভূমিকায় নতুন ভাবে জীবনের শুরু করতে তিনি মানসিক ভাবে একেবারে প্রস্তুত তা জানিয়েই রাখলেন অভিনেত্রী।

Post a Comment