গাড়িতে ""ন্যাশনাল আ্যন্টি ক্রাইম"" লিখে ঘুরে বেড়ানোর অভিযোগে গ্রেপ্তার ১
দি নিউজ লায়নঃ দুর্গাপুর, ৮ অগাস্ট ঃ দুর্গাপুরে বেশ কিছুদিন ধরেই একটি চারচাকা গাড়িতে ""ন্যাশনাল আ্যন্টি ক্রাইম""লিখে ঘুরে বেড়াচ্ছিলেন কলকাতার জোড়াসাঁকোর বাসিন্দা ইন্দ্রজিৎ সরকার ওরফে গৌতম সরকার নামের এক ব্যাক্তি।শনিবার তার গাড়ি দুর্গাপুরের সিটিসেন্টারের মহকুমা আদালত চত্ত্বরে ওই গাড়িটি দেখে সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ ইন্দ্রজিৎ সরকারকে ও গাড়িটি ফাঁড়িতে নিয়ে আসে।তাকে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ।ইন্দ্রজিৎ সরকারের দাবী তারা আদালতের নির্দেশে পুলিশের সঙ্গে সমানতালে অপরাধমূলক কাজকর্ম রুখতে কাজ করছে।
কলকাতার বাসিন্দা এই ব্যাক্তি দুর্গাপুরের নিউটাউনশীপ থানার অন্তর্ভুক্ত বিধাননগর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন।এই ব্যাক্তি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন যে তারা পুলিশের সঙ্গে সমানতালে অপরাধমূলক কাজকর্ম রুখতে কাজ করছে।কিন্তু তা কি তারা পারে?পুলিশ এই ব্যাক্তির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করে।এই ব্যাক্তিকে রবিবার ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।কি করতেন এই ব্যাক্তি?দুর্গাপুরে এরকম বিভিন্ন মানবাধিকার সংগঠনের নামাঙ্কিত বহু গাড়ি ঘুরে বেড়াচ্ছে।যা নিয়ে প্রশ্ন উঠছে।।

Post a Comment