করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য সাঁকরাইলে রাত জেগে বসে রয়েছেন বহু মানুষ - The News Lion

করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য সাঁকরাইলে রাত জেগে বসে রয়েছেন বহু মানুষ

 


দি নিউজ লায়নঃ  করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য সমস্যায় পড়েছেন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ও গোপীবল্লভপুর দুই ব্লকের বহু মানুষ ।তাই ভ্যাকসিন নেওয়ার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে যাচ্ছেন গ্রামবাসীরা। কিন্তু তাতেও মিলছেনা ভ্যাকসিন। যার ফলে চরম অসুবিধার মধ্যে পড়েছেন গ্রামবাসীরা ।মঙ্গলবার রাত থেকেই সাঁকরাইল ব্লক এর ভাঙ্গাগড় হাসপাতালের সামনে ভ্যাকসিন নেওয়ার জন্য বসে রয়েছেন গ্রামবাসীরা ।


ওই হাসপাতালে গোপীবল্লভপুর দুই ব্লকের খাড়বাঁধি ও পেটবিন্ধি   অঞ্চলের বহু মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য গোপীবল্লভপুর দুই ব্লকের তপসিয়া গ্রামীণ হাসপাতাল যায়। সেখানে ভ্যাকসিন না পেয়ে তারা সাঁকরাইল ব্লক এর ভাঙ্গাগড় হাসপাতালে গিয়ে রাত জেগে বসে  বসে রয়েছেন ভ্যাকসিন নেওয়ার জন্য।গোপীবল্লভপুর দুই ব্লকের পাশাপাশি সাঁকরাইল ব্লক এর বহু মানুষ রাত জেগে রয়েছেন। তবে পরপর দুইদিন রাত জেগেও তাদের ভ্যাকসিন মিলছে না বলে তারা জানান।


 যেভাবে  করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য  মানুষ রাত জেগে বসে রয়েছেন তাতে ওই হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিদিন ২০০ থেকে আড়াইশো  জন মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য ব্যবস্থা  রয়েছে ভাঙ্গাগড় হাসপাতালে। কিন্তু ভ্যাকসিন নেওয়ার জন্য তার  থেকে বেশি মানুষ আশায় সমস্যার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। কবে ভ্যাকসিন পাবে তা নিয়ে ওই এলাকার গ্রামবাসীরা চিন্তায় পড়েছেন বলে তারা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.