স্বাধীনতা দিবসের গুরুত্ব
দি নিউজ লায়ন; দেশের মহান স্বাধীন সংগ্রামীদের আত্মবলিদান দিবস আরও বেশি করে স্মরণ করার দিন ১৫ অগস্ট। ১৯৪৭ সালের পর থেকে প্রত্যেক ১৫ই আগস্ট ভারতবাসী স্বাধীনতা দিবস পালন করে আসছে। স্বাধীনতা দিবস পালনের মাধ্যমে সমগ্র ভারতবাসীকে দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে সম্মান জানায়।
কারণ তাদেরই আত্মবলিদান ভারতবাসীকে স্বাধীনতার মুক্ত আকাশ এনে দিয়েছে। ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট দিল্লির লালকেল্লায় জহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন। এরপর থেকে প্রতিবছরই লালকেল্লায় স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন হয় এবং ভারতের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।

Post a Comment