দুয়ারে সরকার শিবিরে কংগ্রেসের হামলা
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার দুপুরে মালদার চাঁচলের কনুয়া কাবিলখানি এলাকায় দুয়ারে সরকার শিবির নিয়ে বাসিন্দাদের পরামর্শ দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে গালিগালাজ, প্রতিবাদ করতে গেলে তৃণমূল নেতার মাথা ফাটিয়ে দেওয়ায় অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।।রুত্বর জখম ওই নেতা বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনা নিয়ে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ।
জানা গিয়েছে আহত তৃণমুল কর্মীর নাম গুলজার আলম (৩৪)।আগামী ১৬ অগাষ্ট গোটা রাজ্যের প্রতিটি ব্লকের পঞ্চায়েত এলাকায় শুরু হতে চলেছে "দুয়ারে সরকার" কর্মসূচী শিবির। এই শিবিরের মাধ্যমে রাজ্য সরকারের বেশ কয়েকটি প্রকল্পে জনগন সরাসরি আবেদন করতে পারবেন। যায় ফলে জনগণকে বিভ্রান্ত বা হয়রানি হতে হবে না।
ওই কর্মসূচী নিয়ে এদিন তৃণমূলের অঞ্চল সদস্য গুলজার আলম চাঁচল ১ব্লকের অলিহণ্ডা পঞ্চায়েতের কাবিলখানি এলাকার এক বাসিন্দাকে বোঝতে গেলে ওই সময় বেশ কিছু কংগ্রেসে কর্মীরা তৃণমূল সুপ্রীমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ এর পরেই ওই নেতা প্রতিবাদ করতে গেলে তাকে ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধোরের ফলে ওই নেতার মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। শুধু আহত তৃণমূল নেতা গুলজার আমার মা ও তার পরিবারকে মারধর করা হয় বলে অভিযোগ। এনিয়ে চাঁচোল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন

Post a Comment