ঝাড়গ্রামের ক্ষতিগ্রস্ত এলাকা গুলি ঘুরে দেখলেন মানস ভূঁইয়া
দি নিউজ লায়নঃ শনিবার প্রথমে ঝাড়গ্রাম সার্কিট হাউসে আসেন রাজ্যের জল সম্পদ মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া, জনশিক্ষা দপ্তরের মন্ত্রী হুমায়ুন কবির, বন দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা।সার্কিট হাউস উপস্থিত ছিলেন জেলাশাসক জয়সী দাশগুপ্ত, ঝাড়গ্রাম এর পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ, ঝাড়্গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস ,বিধায়ক দুলাল মুর্মু, ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো ও দেবনাথ হাঁসদা, ঝাড়গ্রাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গন ও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
ঝাড়গ্রামে অতিবৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে প্রথমে সার্কিট হাউসে প্রশাসনের আধিকারিকদের সাথে বৈঠক করেন মানস ভূঁইয়ার নেতৃত্বে অন্যান্য মন্ত্রীরা। এরপর ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকায় গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ তারা খতিয়ে দেখেন । রাজ্যের জল সম্পদ দফতর এর মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া বলেন ঝাড়গ্রাম জেলায় যেসব এলাকায় জলের সংকট রয়েছে তা দ্রুত মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি তাঁর দপ্তরের আধিকারিকদের দ্রুত বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম ,বাঁকুড়া পুরুলিয়াও পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের মানুষকে খুব ভালোবাসেন । জঙ্গলমহলের উন্নয়নে তিনি কোনো ত্রুটি রাখতে চান না। আগামী ৯ই আগস্ট বিশ্বআদিবাসী দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন জঙ্গলমহলের মানুষের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন আগামী দিনেও থাকবেন ।
যেসব এলাকায় বৃষ্টিতে ও নদীর জলে ক্ষতি হয়েছে সেই এলাকা গুলির ক্ষয় ক্ষতি খতিয়ে দেখার পর বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীর হাতে তিনি তুলে দেবেন বলে জানান । ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে কোথায় কি কি ক্ষতি হয়েছে তার বিস্তারিত রিপোর্ট মন্ত্রীর হাতে তুলে দেন জেলাশাসক জয়সী দাসগুপ্ত ।সেই রিপোর্ট দেখার পর তিনি অন্যান্য মন্ত্রী ও বিধায়কদের নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন।

Post a Comment