কোভিডের তৃতীয় ঢেউ আটকাতে তৎপর ক্যানিং প্রশাসন
দি নিউজ লায়নঃ সামনে আসতে চলেছে কোভিডের তৃতীয় ঢেউ।আর সেই তৃতীয় ঢেউ কে আটকাতে তৎপর পুলিশ প্রশাসন।বুধবার দক্ষিণ ২৪ পরগনার মাস্কবিহীন মানুষদের বিরুদ্ধে অভিযান চালালো ক্যানিং প্রশাসন।এদিন উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা শাসক আজাহার জিয়া,এসডিপিও গোবিন্দ শিকদার,ক্যানিং থানার আই সি আতিবুর রহমান,ক্যানিং-১ বিডিও শুভঙ্কর দাস,ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস,জেলা পরিষদের সদস্য সুশীল সরদার প্রমূখ।
এদিন প্রথমে তারা ক্যানিং বাজারে অভিযান চালিয়ে পথ চলতি এবং ব্যবসায়ীদের কোভিড ও স্বাস্থ্য বিধির নিয়ম কানুন বিষয়ে মাইক মাইকিং দিয়ে সচেতন করে তোলা হয়।এমনকি যে সকল মানুষজন মাস্কহীন হয়ে ঘোরা ফেরা করছিল,তাদেরকে মাস্ক পড়ার অনুরোধ জানান।পাশাপাশি মাস্কবিহীন মানুষদের হাতে মাস্ক ও গোলাপ ফুল তুলে দিয়ে মিষ্টি মুখ করিয়ে কোভিড বিষয়ে সচেতন করে তোলে।এরপর ক্যানিং বারুইপুর রোড,মাতলা ব্রীজ রোড সহ বিভিন্ন সড়ক পথে অভিনব ভাবে কোভিড বিষয়ে সচেতন করে তোলা হয়।ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস বলেন কোভিডের তৃতীয় ঢেউ দরজার কড়া নাড়ছে।এখনও অনেক মানুষজন মুখে মাস্ক ঠিক মতন পড়ছে না।তাই সাধারণ মানুষজন থেকে শুরু করে পথ চলতি মানুষজনকে সচেতন করে তুলতে এমনি উদ্যোগ পুলিশ প্রশাসনের।পাশাপাশি এদিন মাস্কহীনদের হাতে মাস্ক ও গোলাপ ফুল দিয়ে মিষ্টি মুখ করিয়ে কোভিড বিষয়ে সচেতন করে তোলা হয়।

Post a Comment