বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু - The News Lion

বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

 


দি নিউজ লায়ন;  সোমবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে খড়্গপুর আইআইটির কাছে ওভার ব্রিজের উপর। স্থানীয় বাসিন্দারা জানান দ্রুতগতিতে আসা এক বাইক আরোহী ওভার ব্রিজের পিলারে ধাক্কা মারলো দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনকে মৃত বলে ডাক্তার বাবুরা ঘোষণা করেন। মৃত যুবকের নাম সৌমেন দাস ,তার বয়স ২১বছর, তার বাড়ি খড়্গপুর  শহরের ইন্দা এলাকায়। বাইকে থাকা অপর যুবকের নাম লোকনাথ সরকার, তার বয়স কুড়ি বছর, তার বাড়ি ও ইন্দা এলাকায়। 


সৌমেন দাস বাইক চালাছিল এবং লোকনাথ সরকার বাইকে বসে ছিল। লোকনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খড়গপুর টাউন থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে খড়্গপুর শহরের ইন্দা এলাকায় মৃত যুবকের পরিবারে শোকের ছায়া নেমে আসে ।সেই সঙ্গে ওই ঘটনাকে কেন্দ্র করে ইন্দা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.