নৈশ কার্ফু অমান্য করে রাস্তায় ঘোরাঘুরির অভিযোগে গ্রেফতার ৪ - The News Lion

নৈশ কার্ফু অমান্য করে রাস্তায় ঘোরাঘুরির অভিযোগে গ্রেফতার ৪

 


দি নিউজ লায়নঃ   নৈশ কার্ফু অমান্য করে মুখে মাস্ক ছাড়া রাস্তায় ঘোরাঘুরির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করে ভাতার থানার পুলিস। ধৃতদের নাম কৃষ্ণ ঘোড়ুই, দীনেশ মাঝি, নিমাই রাজমল্ল ও অমিত সরকার। ভাতার থানার কুলচণ্ডায় তাদের বাড়ি। 


পুলিস জানিয়েছে, বুধবার রাতে নৈশ কার্ফু অমান্য করে ওই ৪ জন ভাতার বাজার এলাকায় ঘোরাঘুরি করছিল। তাদের কারও মুখে মাস্ক ছিল না। কোভিড বিধি অমান্য করে রাস্তায় ঘোরাঘুরির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিস। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের জামিন মঞ্জুর করেন সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.