পরী মণির জামিন আবেদন নাকচ করে আরও এক দিনের রিমান্ড - The News Lion

পরী মণির জামিন আবেদন নাকচ করে আরও এক দিনের রিমান্ড

 


দি নিউজ লায়নঃ  ঢাকাই চিত্রনায়িকা পরী মণির জামিন আবেদন নাকচ করে আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।   উভয়পক্ষের আবেদনের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আতিকুর রহমানের আদালত আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে এ আদেশ দেন।  এর আগে আজ সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে পরী মণিকে হাজির করা হয়। 


গতকাল পরী মণিকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  এর আগে গত শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে পরী মণিকে সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.