বিয়েতে রাজি না হওয়ায় একাদশ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে খুন - The News Lion

বিয়েতে রাজি না হওয়ায় একাদশ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে খুন

 


দি নিউজ লায়নঃ  কুপ্রস্তাব এবং বিয়েতে রাজি না হওয়ায় একাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠলো স্থানীয় এক দুষ্কৃতীর বিরুদ্ধে। গত ৪৮ ঘন্টা নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে ভাগীরথী নদী থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার সাটটারি এলাকায়। মৃত ওই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরিতোষ সরকার নামে প্রতিবেশী অভিযুক্তকে এক যুবককে আটক করেছে পুলিশ। পাশাপাশি ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে তদন্তকারী পুলিশ কর্তারা। 


 এদিন সকালে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা ভাগীরথী নদীর পাড়ে ওই ছাত্রীর দেহটি ভাসতে দেখে। এরপর  খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে ওই ছাত্রীর দেহ নদী থেকে উদ্ধার করে। পুলিশকে অভিযোগে মৃত ছাত্রীর পরিবার জানিয়েছে, পরিতোষ সরকার নামে প্রতিবেশী এক যুবক তাদের মেয়েকে রাস্তায় মাঝেমধ্যে কুপ্রস্তাব বিত এবং বিয়েও করতে চেয়েছিলো। কিন্তু ওই যুবকের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ওই ছাত্রী। এরপর গত মঙ্গলবার স্কুল থেকে আসার পথে ওই ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ করে অভিযুক্ত ওই যুবক। এরপর শুক্রবার সকালে ভাগীরথী নদী থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়। পরিকল্পিতভাবে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে ওই ছাত্রীকে বলে অভিযোগ পরিবারের। 


ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে,  ময়নাতদন্তের রিপোর্ট পাবার পরই ওই ছাত্রীর মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে। তবে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে পাশাপাশি পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.