কাঠের টুকর ভেবে অজগরের সামনে যায় যুবক, তারপরেই...
দি নিউজ লায়নঃ স্কটল্যান্ডের ২২ বছরের এক যুবক তাঁর বান্ধবীর সঙ্গে মাঠের উপর দিয়ে আসছিলেন। সেই সময়ে দূরে একটি বড় কাঠ দেখতে পান তাঁরা।কৌতূহলবশত ওই কাঠটির সামনে যায় যুবক। কিন্তু সেখানে যেতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তার। ঘাবড়ে যান তিনি। কারণ আদৌ ওটা কাঠ ছিল না। মস্ত বড় একটা অজগর শুয়ে ছিল মাঠের উপর। যুবক জানায়, অজগরটি স্থির ভাবে ছিল।
দূর থেকে দেখে মনে হয়েছিল বড় কোনও গাছের ডাল কেউ ফেলে গিয়েছে। কাজেই গিয়েই, বুঝতে পারেন নি এটি একটি অজগর। যুবকের বান্ধবী অজগরকে দেখেই ভয় রাস্তার অন্যপাশে চলে যায়। যুবকও ধীরে ধীরে সাপটির কাছ থেকে দূরে সরে যায়।কিন্তু কী করে সাপটি ওই এলাকায় এল, তা স্পষ্ট নয়। তবে সাপটি কাউকে আক্রমণ করেনি।

Post a Comment