বাঁশের মধ্যে কিভাবে খাসির মাংস ঢুকিয়ে রান্না করবেন - The News Lion

বাঁশের মধ্যে কিভাবে খাসির মাংস ঢুকিয়ে রান্না করবেন

 


দি নিউজ লায়ন; 

উপকরণ  

৫০০ গ্রাম হাড় ছাড়া খাসির মাংস সেদ্ধ 

দুই টেবিল চামচ আদাকুচি  

পরিমাণমতো তেল  

তিন-চারটি শুকনো লঙ্কা  

পরিমাণমতো ধনেপাতাকুচি  

স্বাদমতো নুন 

দুই চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো  

তিন চা চামচ পেঁয়াজ বাটা  

পরিমাণমতো লেমন গ্রাস 

এক চা চামচ বাদাম বাটা  

দুই টেবিল চামচ ঘি 

তিন চা চামচ রসুনকুচি 

দুটি কলাপাতা  

একটি শশা কুচি 

একটি বড় মাপের ট্মেটো কুচি 

কাচা লঙ্কা কুচি 

একটি কাঁচা বাঁশের টুকরো 


প্রণালি  

প্রথমে বাটিতে শশা কুচি, হাড় ছাড়া খাসির মাংস সেদ্ধ , ট্মেটো কুচি,  আদাকুচি, তেল, শুকনো লঙ্কা, ধনেপাতাকুচি, নুন, সাদা গোলমরিচের গুঁড়ো, লেমন গ্রাস, পেঁয়াজ বাটা, বাদাম বাটা, ঘি ও রসুনকুচি, কাচা লঙ্কা কুচি  দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর একটি ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে তাতে অল্প রসুন কুচি ফোরন দিয়ে মসলায় মেশানো খাসির মাংস ঢেলে দিন। এরপর অল্প নারাচারা করে নামিয়ে নিন। তারপর একটি বাঁশের টুকরোর মধ্যে মাংসগুলি ভরে কলা পাতা দিয়ে মুখ বন্ধ করে নিতে হবে। তারপর ওই বাঁশের টুকড়োটিকে ওভেনে বসিয়ে দিন। ২মিনিট পরপর বাঁশটিকে ঘুরিয়ে দিন। এরকম ২৫-২৫ মিনিট রান্না করার পর বাঁশ থেকে বের করে গরম গরম পরিবেশন করুন বাঁশে রান্না খশির মাংস 

 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.