আজ আপনাদের জন্য রইল কাজু পোস্ত চিকেন রোস্ট
দি নিউজ লায়নঃ
উপকরণ
দুই পিস মুরগির মাংস
দুই টেবিল চামচ লেবুর রস
পরিমাণমতো তেল
দুই চা চামচ লঙ্কার গুঁড়ো
দুই চা চামচ রোস্ট মসলা
দুই টেবিল চামচ রসুন বাটা
দুই চা চামচ আদা বাটা
দুই টেবিল চামচ পোস্ত বাটা
দুই টেবিল চামচ কাজু বাটা
আধ চা চামচ চিনি
আধ চা চামচ পেঁয়াজকুচি
পরিমাণমতো জল
পরিমাণমতো গুঁড়ো দুধ
পরিমাণমতো পেঁয়াজ বেরেস্তা
দুই টেবিল চামচ ময়দা মেশানো টক দই
প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। বাটিতে মুরগির মাংস, লেবুর রস, লঙ্কার গুঁড়ো ও রোস্ট মসলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার গরম তেলে মুরগির মাংস ছেড়ে ভেজে তুলে নিন। বাটিতে রসুন বাটা, আদা বাটা, পোস্ত বাটা, কাজু বাটা, লঙ্কার গুঁড়ো, রোস্ট মসলা, ময়দা মেশানো টক দই, নুন ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ফ্রাইপ্যানের তেলে পেঁয়াজকুচি দিন। পেঁয়াজকুচি বাদামি হলে মেশানো মসলা ঢেলে দিন। মসলা কষানো হলে ভাজা মুরগির মাংস দিন। আরেকটি প্লেটে গুঁড়ো দুধ, পেঁয়াজ বেরেস্তা ও চিনি মিশিয়ে ফ্রাইপ্যানে ঢেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার কাজু পোস্ত চিকেন রোস্ট।

Post a Comment