ট্রেলারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর
দি নিউজ লায়নঃ বাইকে তেল ভরার জন্য পেট্রল পাম্পে ঢোকার মুখে ট্রেলারের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃত বাইক আরোহীর নাম সেখ হাসমত ( ৩২) বাড়ি বাউড়িয়া ফোট গ্লস্টারে। দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে রানীহাটি আমতা রোডে পাঁচলা থানার বেলতলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ হাসমত আমতা অভিমুখে যাওয়ার সময় বেলতলার কাছে বাইকে তেল ভরার জন্য একটি পেট্রল পাম্পে ঢুকতে গেলে পিছন দিক থেকে আসা একটি ট্রেলার তার বাইকে ধাক্কা মারে। দূর্ঘটনায় হাসমত বাইক থেকে ছিটকে পড়লে ট্রেলারের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দূর্ঘটনার পর পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ ঘাতক ট্রেলারটিকে আটক করলেও চালক পলাতক।
Post a Comment