কাদের ক্ষেত্রে জরায়ুর টিউমার হওয়ার ঝুঁকি রয়েছে
দি নিউজ লায়ন; অনেক মেয়েরাই জরায়ুর টিউমারের সমস্যায় ভুগছেন। কিন্তু কাদের ক্ষেত্রে এ টিউমার হওয়ার ঝুঁকি রয়েছে, সে সম্পর্কে আজ আমরা জানব। ফাইব্রয়েড বা জরায়ুর টিউমার কেন হয়, তার প্রকৃত কারণ এখনও কেউই বের করতে পারিনি । যারা একটু বেশি বয়সে প্রেগন্যান্সির চেষ্টা করে। অনেকে আছে বিয়ে হয়েছে ২৫ বা ২৬ বছর বয়সে, কিন্তু প্রেগন্যান্সিটা চাচ্ছে ৩০ বছর বয়সের পর। ওই গ্রুপটা জরায়ুর টিউমারের জন্য রিস্ক গ্রুপ।
আবার অনেকে আছে, একটা বাচ্চা নিয়েই বসে আছে। আর হয়তো সে চাচ্ছে না। ওই গ্রুপটাও জরায়ুর টিউমারের জন্য রিস্ক গ্রুপ। আরেকটা গ্রুপ আছে, যারা স্ট্রোজেন নামক একটি হরমোন... আমরা জানি, ফাইব্রয়েড একটি স্ট্রোজেন ডিপেনডেন্ট টিউমার। অনেকে আছে বাইরে থেকে স্ট্রোজেন হরমোন নিচ্ছে। অনেকের শরীরেই বেশি তৈরি হচ্ছে। এ গ্রুপটা ফাইব্রয়েডের জন্য রিস্ক গ্রুপ। আরেকটা গ্রুপ আছে, যাদের ওবেসিটি (স্থূলতা) আছে, বা ফ্যামিলিতে মা-কাকিমাদের ফাইব্রয়েড হয়েছে, ওই গ্রুপেরও কিন্তু ফাইব্রয়েড হতে পারে।

Post a Comment