রোহিনী গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল
দি নিউজ লায়ন; ঝাড়গ্রামের জঙ্গলমহলে ভাজপায় ফের ধস। এবার সাঁকরাইল ব্লকের রোহিনী গ্রাম পঞ্চায়েত বিজেপির হাত ছাড়া হল ।পঞ্চায়েত দখল করল তৃণমূল। তিনজন পঞ্চায়েত সদস্য সহ প্রায় ২০০জন বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন রবিবার। গত পঞ্চায়েত নির্বাচনে মোট ১৩ টি আসনের মধ্যে বিজেপি ৭টি আসনে জয়লাভ করেছিল এবং ৬ টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। যার ফলে ওই গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় আসে বিজেপি।
রবিবার ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য সবিতা সিং, শকুন্তলা সিং ও রাখাল বোধুক বিজেপি ছেড়ে তাদের অনুগামী প্রায় ২০০ জন বিজেপি সমর্থক কে সঙ্গে নিয়ে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ফলে বিজেপি পরিচালিত সাঁকরাইল ব্লক এর ছত্রী গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূল।এবার রোহিনী গ্রাম পঞ্চায়েত বিজেপির হাত ছাড়া হল। তৃণমূল নেতৃত্বের দাবি শুধু এই দুই গ্রাম পঞ্চায়েত নয় আরও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত দখল করতে চলেছে তৃণমূল একাধিক বিজেপি পঞ্চায়েত প্রধান সদস্য তারা তৃণমূলে যোগ দিতে চাইছেন খুব দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে এবং জঙ্গলমহলের সিংহভাগ পঞ্চায়েত তৃণমূলের দখলে আসবে।

Post a Comment