স্কুল থেকে পাখা চুরির অভিযোগে গ্রেফতার ১
দি নিউজ লায়ন; তালা ভেঙে স্কুল থেকে পাখা চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম সুজিত পাণ্ডে। বর্ধমান থানার বেচারহাটের ওলাইচণ্ডীতলায় তার বাড়ি। শুক্রবার ভোরে শহরের বীরহাটা মোড় থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়।
ধৃতের কাছ থেকে চুরির ফ্যান উদ্ধার হয়নি। তা উদ্ধারের জন্য ধৃতকে হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদনও জানায় নি পুলিস। তা উল্লেখ করে সপ্তাহে ২ দিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শের্ত ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম।
পুলিস জানিয়েছে, বুধবার সকালে বর্ধমান শহরের জগৎবেড় অন্নপূর্ণা প্রাথমিক শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক পড়ুয়াদের মিড-ডে মিল দিতে স্কুলে আসেন। স্কুলে এসে তিনি কোলাপশিবল গেটের তালা ভাঙা দেখতে পান। ভিতরে ঢুকে তিনি দেখেন, শ্রেণিকক্ষের দরজার তালা ভেঙে ৪টি ফ্যান চুরি হয়ে গিয়েছে। সেদিনই তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

Post a Comment