ঠাকুরনগরে তৃণমূলের সাইকেল মিছিল
দি নিউজ লায়ন; পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে বাজারের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দিনের পর দিন বেড়েই চলেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে।
শুক্রবার সকালে ঠাকুরনগর স্টেশন থেকে রামচন্দ্রপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা সাইকেলে চেপে প্রতিবাদে সামিল হলেন গাইঘাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বলিষ্ঠ নেতা নরোত্তম বিশ্বাস। সঙ্গে ছিলেন প্রায় পাঁচশোর উপরে কর্মী-সমর্থকরা। প্রত্যেকের সাইকেলের সামনে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লেখা ছিল প্ল্যাকার্ড।
এ প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দিয়ে নরোত্তম বিশ্বাস বলেন, সাধারণ মানুষ সমস্যায় রয়েছেন। তাই প্রতিবাদ জানাতে সাইকেল চালিয়ে মিছিল করলাম। পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম যে হারে বেড়ে চলেছে তাতে মানুষকে আবার পেছনদিকে ফেলে দিতে চাইছে এই কেন্দ্রীয় সরকার। করোনা অতিমারীর পরিস্থিতি স্বাভাবিক হলে আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

Post a Comment