‘ডেল্টা’ স্ট্রেনের নতুন উপসর্গ - The News Lion

‘ডেল্টা’ স্ট্রেনের নতুন উপসর্গ

 


দি নিউজ লায়নঃ   

শ্রবণ শক্তি হ্রাস: এই স্ট্রেনের দ্বারা আক্রান্ত হলে অনেকেরই শ্রবণ শক্তি কমে যেতে পারে।  

ত্বকের সমস্যা: ত্বকে ফুসকুড়ি, ইনফেকশন, চুলপড়ার সমস্যা এই ধরনের স্ট্রেনের ফলে হতে পারে।  


পেটের সমস্যা: এই স্ট্রেনের দ্বারা আক্রান্ত হলে ডায়রিয়া, পেট-ব্যথা, বমি, বদহজমের মতো বেশ কিছু সমস্যা হতে পারে। এর রেশ অনেকদিন থাকতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।  

রক্ত জমাট বাঁধা: এই স্ট্রেনের সবথেকে খারাপ দিকগুলি হল কেউ কোভিড আক্রান্ত হলে শরীরে রক্ত জমাট বাঁধার সমস্যা হতে পারে। যার ফলে টিস্যুতে সংক্রমণ ছড়িয়ে গ্যাংরিনও হতে পারে।


ফুসফুসের মারাত্মক ক্ষতি: করোনা চলাকালীন যদি দেখা যায় যে রক্তে অক্সিজেনের পরিমাণ অনেকাংশে কমে যাচ্ছে, তাহলে ধরে নিতে হবে ডেল্টা প্রজাতির সংক্রমণ এটি। এর পাশাপাশি করোনা থেকে সেরে ওঠার পরও ফুসফুসের বিভিন্ন রকম ক্ষতি এবং হৃদরোগের সমস্যা হতে পারে। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.