এবার ভুতের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়ল থানায় - The News Lion

এবার ভুতের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়ল থানায়


দি নিউজ লায়নঃ   গুজরাটের ভদোদরায় এক ব্যক্তিকে কয়েকজনে তারা করে চলেছে সর্বত্র। কখনোই তার পিছু ছাড়ে না। দিনভর তাড়া করে, ভয় দেখায়,প্রাণনাশের হুমকিও দেয়। এমনকি চাষের জমিতেও তাকে তাড়া  করতে ছাড়ে না। তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ করতে আসে ওই ব্যক্তি। তারা কারা? তারা হলেন  ভূত। তাই  মঙ্গলবার থানায় গিয়ে ভুতের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন ভরসঙ্গভাই বরিয়ালসো। তাঁর বয়স ৩৫। 


অভিযোগ শুনে মাথায় হাত পুলিশের। তবু নিয়ম মেনে তদন্তে নামে পুলিশ। তার পরই উঠে আসে সত্যিটা। ভরসঙ্গভাইকে জেরা শুরু করে। তখনই তাঁর কথায় অসঙ্গতি ধরা পড়ে। এরপর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করলে আসল তথ্য উঠে আসে পুলিশের কাছে। 


তখনই স্পষ্ট হয় ছবিটা। তারা জানান, ভরসঙ্গভাই কখন, কীভাবে থানায় পৌঁছেছেন, এমনকি তাকে যে ভুতে তাড়া করতেন সে কথা   জানতেন না। এরপর তাঁরা বলেন, মানসিকভাবে অসুস্থ ভরসঙ্গভাই বরিয়ালসো। তাঁর চিকিৎসা চলছে। গত ১০ দিন ধরে অনেক চেষ্টা করেও তাঁকে ওষুধ খাওয়ানো যায়নি। তার ফলে তিনি  এই ধ্অরনের স্বাভাবিক আচরণ শুরু করেন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.