রাজ কুন্দ্রার বিরুদ্ধে মুখ খুলে হুমকির স্বীকার এই মডেল
দি নিউজ লায়নঃ সম্প্রতি রাজ কুন্দ্রার বিরুদ্ধে মডেল, সাগরিকা সোনা সুমন অভিযোগ তুলেছিলেন। তিনি বলেছিলেন, ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে তাঁকে অডিশনে ডেকেছিলেন রাজ। যেখানে তাঁর অভিজ্ঞতা ভয়াবহ। অভিযোগ, তাঁকে অডিশনে পোশাক খুলে ফেলতে বলা হয়েছিল। এবার ফের সাগরিকা সোনা সুমনের অভিযোগ, রাজের বিরুদ্ধে মুখ খোলার পর থেকেই তিনি হুমকি ফোন পাচ্ছেন। সাগরিকা সোনা সুমন জানিয়েছেন, "আমি বিভ্রান্ত এবং হতাশ।
আমি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ফোন পাচ্ছি। ফোনে আমায় মৃত্যু ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন নম্বর থেকে আমায় ফোন করা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে রাজ কুন্দ্রা কী ভুল করেছে?" সাগরিকা আরও জানান, "আমাকে হুমকি দিয়ে বলা হচ্ছে, আমি তাঁদের ব্যবসা বন্ধ করার চেষ্টা করছি। বলা হচ্ছে আপনি লোকেরা পর্ন ছবি দেখেন, তাই আমরা এটি তৈরি করছি।" তবে হুমকি ফোন পেয়ে চুপ থাকতে নারাজ সাগরিকা সোনা সুমন। তিনি হুমকি ফোনের বিষয়ে তিনি পুলিসের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।

Post a Comment