ভরা বাজারে প্রকাশ্যে খুন অশোকনগরে
দি নিউজ লায়নঃ শুক্রবার সকালে জনবহুল ভরা বাজারের মধ্যে ধারাল অস্ত্র দিয়ে এক ওষুধের ব্যাবসায়ীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল অপু কাহার নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ ওষুধ ব্যাবসায়ীর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগরের বাজারে। পুলিশ জানিয়েছে মৃতের নাম মিলন ঘোষ (৩৩)। খুনের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রাই তাড়া করে ধরে ফেলেন অভিযুক্তকে।
প্রকাশ্যে কুপিয়ে খুনের পরেই জনরোষ তৈরী হয়।অভিযুক্তকে ধরে গনপিটুনি দেন উত্তেজিত মানুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে জনরোষ থেকে অভিযুক্তকে উদ্ধার করে অশোকনগর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে আসে হাবরা হাসপাতালে। পুলিশি নিরাপত্তায় সেখানেই চিকিৎসাধিন আছেন অপু কাহার। স্ত্রীর সাথে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই মিলনকে খুন করেছে বলে অভিযুক্ত পুলিশকে জানিয়েছে।
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।বিবাহবহির্ভূত সম্পর্ক, না কি খুনের পিছনে অন্য কোন কারন আছে,তা খতিয়ে দেখছে অশোকনগর থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা গেছে অশোকনগরের নোটনি বাজারে ওষুধের দোকান রয়েছে ব্যাবসায়ী মিলন ঘোষের। তার বাড়ি অশোকনগরের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মাটিয়াগাছা গ্রামে।অপু কাহার পেশায় দিনমজুর।তার বাড়ি নোটনি এলাকায়।
অন্যান্য দিনের মতো শুক্রবার আনুমানিক ১১ টা নাগাদ অশোকনগরের নোটনি বাজারে বাজার করতে এসেছিলেন ওষুধের ব্যাবসায়ী মিলন ঘোষ৷ পরিকল্পনা অনুযায়ী অপুও ঐ বাজারই তক্কে তক্কে ছিলেন।মিলনকে দেখা মাত্রই ভরা বাজারের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে অপু এলোপাথারি কোপাতে শুরু করে মিলনকে। কিছু বুঝে ওঠার আগেই রক্তাক্ত অবস্থায় প্রকাশ্য বাজারে লুটিয়ে পড়েন ওষুধের ব্যাবসায়ী। ভরা বাজারে এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন স্থানীয়রা।
তারাই কয়েকজন মিলে তড়িঘড়ি রক্তাক্ত ব্যাবসায়ীকে নিয়ে আসেন হাবরা হাসপাতালে। সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।এদিকে ঘটনার পরেই অভিযুক্তকে পালাতে দেখে স্থানীয় লোকজনই তার পিছু ধাওয়া করেন।এরপরেই অভিযুক্তকে ধরে চলে গনপিটুনি। এলোপাথারি চড়,কিল ঘুষি মারতে থাকেন বাজারের আসা উত্তেজিত মানুষজন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় অশোকনগর থানার পুলিশ। তারাই জনরোষের হাত থেকে অভিযুক্ত অপু কাহারকে উদ্ধার করে নিয়ে আসেন হাবরা হাসপাতালে। তার মাথা, ঘারে আঘাত লেগেছে।
পুলিশি নিরাপত্তায় সেখানেই চিকিৎসা চলছে অভিযুক্ত অপু কাহারের। জেরায় অভিযুক্ত অপু কাহার পুলিশকে জানিয়েছে তার স্ত্রীর সাথে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল মিলনের৷ বিষয়টি সে কিছুতেই মানতে পারে নি।এই নিয়ে তাদের দাম্পত্য জীবনেও অশান্তি হয়।স্ত্রী এবং মিলনকে সে একাধিকবার নিষেধও করেছিল। কিন্তু কেউই সম্পর্ক থেকে সরে না আসায়,শেষ পর্যন্ত মিলনকে খুনের পরিকল্পনা করে সে।অশোকনগর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নিজেকে বাচাতে এমন গল্প ফাদতে পারে।তার বক্তব্যের সত্যতা আছে কি না,তাও খতিয়ে দেখা হচ্ছে।পাশাপাশি অভিযুক্তের কথা অনুযায়ী বিবাহবহির্ভূত সম্পর্কের জের,না কি খুনের পিছনে অন্য কোন কারন আছে,তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Post a Comment