পুজোর আগেই হাসি ফুটলো মালদার খুচরো সবজি ব্যবসায়ীদের - The News Lion

পুজোর আগেই হাসি ফুটলো মালদার খুচরো সবজি ব্যবসায়ীদের

 


দি নিউজ লায়নঃ পুজোর আগেই হাসি ফুটলো মালদার খুচরো সবজি ব্যবসায়ীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মালদা রেগুলেটেড মার্কেটের কলা এবং সবজি ব্যবসায়ীদের দোকান ঘর তৈরির উদ্যোগ নেওয়া হলো। রবিবার মালদা জেলা রেগুলেটেড মার্কেটে ব্যবসায়ীদের জন্য দোকান ঘড় তৈরির কাজ শুরু হয়। 


রবিবার সকালে নারকেল ফাটিয়ে এবং জেসেপি দিয়ে ভিত খুড়ে দোকান ঘর তৈরীর আনুষ্ঠানিক শিলান্যাস করেন জেলা ব্যবসায়ী নেতা উজ্জল সাহা। তিনি বলেন,  কিছু ব্যবসায়ীদের চক্রান্তে শীত-গ্রীষ্ম উপেক্ষা করেই খোলা আকাশের নিচে ব্যবসা-বাণিজ্য করতে হতো কলা এবং সবজি ব্যবসায়ীদের। তাদের এই দীর্ঘদিনের সমস্যা নিয়ে বারবার জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। অবশেষে তাদের সেই সমস্যার সমাধান হল।


 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শুরু হলো ব্যবসায়ীদের ঘর নির্মাণের কাজ। এর জন্য জেলা ব্যবসায়ী নেতা উজ্জল সাহা ব্যবসায়ীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।উল্লেখ্য, মালদা শহরের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন রয়েছে রেগুলেটেড মার্কেটটি। যেখানে সবজি ব্যবসায়ীদের জন্য বিশাল একটি  সরকারি জায়গা রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে দোকান ঘর তৈরির দাবি উঠেছিল। অবশেষে সরকারের উদ্যোগে দোকান ঘর পেতে চলেছেন খুচরো সবজি ব্যবসায়ীরা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.