শান্তিপুরে সাধারণ মানুষকে সাথে নিয়ে তৃনমূলের অবস্থান-বিক্ষোভ
দি নিউজ লায়ন; শান্তিপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নরেন্দ্র মোদির মডেল সাজিয়ে ছাত্র ,যুব, মহিলা,শিক্ষক, এসি সেল, সংখ্যালঘু সেল, প্রতিবন্ধী সংগঠন, কুম্ভকার সমিতি, ব্যবসায়ী সমিতি এবং বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন অবস্থান-বিক্ষোভ করেন শান্তিপুর ডাকঘর মোড়ে। অবস্থান-বিক্ষোভের মাঝেই, বিক্ষোভ মিছিল সংঘটিত হয়।
বর্ষিয়ান তৃণমূল রাজ্য শঙ্করীপ্রসাদ ভট্টাচার্য্য বলেন, সাধারণ মানুষের করুণ পরিস্থিতিতেও কেন্দ্রীয় সরকারে একের পর এক বিভিন্ন ভ্রান্ত সিদ্ধান্ত নিয়ে চলেছেন, তাই আন্দোলনটা শুধু তৃণমূল, কংগ্রেস বা বামপন্থীদের নয়। সাধারণ মানুষেরও স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে সামিল হলো রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস।রানাঘাট GRP মোড়ে দুটি টেন্ট করে অবস্থান বিক্ষোভে সামিল হয় তৃণমূল নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র ব্রহ্ম,রানাঘাট পুরসভার মুখ্য প্রশাসক কোষল দেব বন্দোপাধ্যায় সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
এদিনের তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভে কড়া সমালোচনা করা হয় কেন্দ্রের বিজেপি সরকারের।একই ইস্যুতে নদিয়ার কল্যানীতে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। আবার পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি প্রতিবাদে কল্যাণী আই টি আই মোড় থেকে কল্যাণী আই এন টি টি ইউ সির অফিসের সামনে পর্যন্ত গরুর গাড়ি করে এলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মুখোপাধ্যায় নিজে গরুর গাড়ি চেপে এই প্রতিবাদে সামিল হন। এছাড়া কল্যাণী মেন স্টেশনে একটি বিক্ষোভ সমাবেশ করা হয়। এদিন এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অনিরুদ্ধ বিশ্বাস, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মুখোপাধ্যায় সহ বহু নেতৃত্ব। এই বিক্ষোভ কর্মসূচি নদিয়ার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি করা হয়।করিমপুর থেকে কল্যাণীঅবধি।

Post a Comment