পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে - The News Lion

পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে

 


দি নিউজ লায়ন;  পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় অবস্থান বিক্ষোভে সামিল হল হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পেট্রল পাম্পে আসা মানুষের কাছ থেকে সই সংগ্রহ করা হয়। এদিন সকালে উদয়নারায়নপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন পেট্রল পাম্পের সামনে কাঠের উনুনে রান্না করে প্রতিবাদে সামিল হল উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা। অন্যদিকে গরুর চালিয়ে অভিনব বিক্ষোভে সামিল হন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা।


 এদিন আমতা নতুন রাস্তা মোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি এবং হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য। পীরতলায়  অবস্থান বিক্ষোভে সামিল হন উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস। বাগনানে অবস্থান বিক্ষোভে সামিল হন বিধায়ক অরুণাভ সেন, বীরশিবপুরে অবস্থান বিক্ষোভে সামিল হন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস। আমতায় সাধারণ মানুষের কাছ থেকে সই সংগ্রহ অভিযানে নামেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা আমতার বিধায়ক সুকান্ত পাল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.