বেআইনি মদ বিক্রির অভিযোগে গ্রেফতার ২ - The News Lion

বেআইনি মদ বিক্রির অভিযোগে গ্রেফতার ২

 


দি নিউজ লায়ন;  বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রানাঘাট থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃত দুই যুবকের নাম সাহেব দাস ও বাবলু বর্মন। এদিন রাতে গাংনাপুর গ্রাম থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং বেশ কিছু বেআইনি মদের বোতল বাজেয়াপ্ত করেছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে বেশ কিছুদিন ধরে এলাকাবাসীর অভিযোগ ছিল যে বাড়িতে বেআইনি মদের কারবার চলছিল। মদের বোতল মজুদ রেখে চড়া দামে বিক্রি করছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালায় এবং দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার রানাঘাট আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের   নির্দেশ দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.