এবার প্রকাশ্যে এল রুপশ্রী প্রকল্পের দুর্নিতী
দি নিউজ লায়ন; এবার প্রকাশ্যে এল রুপশ্রী প্রকল্পের দুর্নিতী। মুর্শিদাবাদের সাগরদীঘির কড়াইয়া গ্রামের ঘটনা।আধার কার্ড থেকে ঠিকানা পুরোটাই জাল করে রুপশ্রী প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঐ গ্রামের রেখা কর্মকার নাম এক মহিলার ব্যাঙ্কের খাতায় ৭০০ টাকা ছিল সেই টাকার মধ্যে ৫০০ টাকা তুলতে গিয়ে চক্ষু চড়ক গাছ।
তাঁর ব্যাঙ্কের খাতায় ২৫ হাজার টাকা অতিরিক্ত জমা হয়ে আছে।খোঁজ নিয়ে ঐ মহিলা জানতে পারেন তার গ্রামেরই দুই ব্যক্তি তাকে ভুল বুঝিয়ে তার আধার কার্ড এবং ব্যাঙ্কের পাশ বই-এর জেরক্স কপি নেয় এবং তাকে বলে কর্মকার স্কীমে ৫ হাজার টাকা অনুদান পাবে । এই অনুদান পাবার জন্য সে তার কাগজপত্র দেন।
রেখা কর্মকারের বাড়ি মনিগ্রাম অঞ্চলের কড়াইয়া গ্রামে আর তাঁর আধার কার্ড নকল করে ঠিকানা দেখিয়েছে বোখারা গ্রাম পঞ্চায়েত এলাকায়।বর্তমানে রেখা কর্মকারের তিন ছেলে মেয়ে ।আর দু -এক বছর পরে তাঁর মেয়ে রুপশ্রী প্রকল্পে আবেদন করবে আর তার নামে রুপশ্রী প্রকল্পের টাকা কি ভাবে আসে এই নিয়ে রেখা বিবি লিখিত অভিযোগ জানিয়েছে।
Post a Comment