চার বছরের জার্নি শেষ রাণীমার - The News Lion

চার বছরের জার্নি শেষ রাণীমার

 


রানী রাসমণি ধারাবাহিকে চার বছরের জার্নি শেষ হলো রাণীমা তথা দিতিপ্রিয়া রায় এর। শনিবার অর্থাৎ ৩ রা জুলাই করুণাময়ী রানী রাসমণি দিতিপ্রিয়া পথ চলার শেষ দিন। শেষ দিনের শুটিংয়ে চোখের জল চলে এলো রাণীমার। দিতিপ্রিয়া বলে এক অদ্ভুত অনুভুতির সাথে আমার ৪ বছরের রানী রাসমণি ধারাবাহিকের শেষ শট দিলাম। সর্বশেষে একটা সময় যখন আমাকে চোখ বন্ধ করতে হতো, চোখ বন্ধ করেছিলাম কিন্তু যখন চোখ খুললাম দেখলাম, ইউনিটের সবাই হাউমাউ করে কাঁদছে। এই সময় কি কোন ভাবে নিজেকে ধরে রাখা যায়? 


আমার দু'চোখ ভরে জল চলে এলো। আমার জীবনের সবথেকে বড় দুটি বোর্ডের পরীক্ষা মেকাপ রুমের পাশে বসে পড়াশোনা করে দিয়েছি।  আমার নামের সাথে একাত্ম হয়ে গিয়েছিল রাণীমার নাম। এতদিন আর দর্শকরা আমাকে রানি মা বলে ভেবেছেন। যে ভাবে কথা বলতেন রাণীমা সেই ভাষায় শুনতে চাই আমার কাছে। নতুন চরিত্র যখনই আমি অভিনয় করব তখনই সেটা আমার কাছে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে আসবে। এইরকম ইউনিট আমি আর কোনদিন হয়তো পাবো না। আমি সেটের সবচেয়ে ছোট ছিলাম। আমার আবদার বায়না সবটাই মেনে নিতেন সবাই, ছোট থেকে ই আমি কাজ করতাম। সবচেয়ে বেশি মিস করব সেটাই। আমার পরিবারের কাছে এই ইউনিট কম কিছু না। সবকিছুর শেষে দিতিপ্রিয়া বলল, এইসব কথা ভাবলেই মন খুব খারাপ হয়ে যাচ্ছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.