হুল দিবসের দিন বীর সিধু কানু মূর্তির উদ্বোধন করলেন বিধায়ক বিধান উপাধ্যায়
দি নিউজ লায়ন: হুল দিবস উপলক্ষে সালানপুর ব্লকের আল্লাডি,পিঠাইকেয়ারী ও বরাভূই গ্রামে বীর সিধু কানু মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক বিধান উপাধ্যায়।তার পাশাপাশি এদিন পিঠাইকেয়ারীর আদিবাসী গ্রামে সিধু কানু মূর্তির উদ্বোধন করেন বিধায়ক বিধান উপাধ্যায়।
ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভা পতি বিদ্যুৎ মিশ্র,জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান ও ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং।এদিন তিনি ফিতে কেঁটে বীর সিধু কানু মূর্তিতে মাল্যদান করে মূর্তির উদ্বোধন করেন।
এই প্রসঙ্গে তিনি বলেন ভারতবর্ষ কে স্বাধীন করতে বিশেষে ভূমিকা রয়েছে আদিবাসী সমাজের আজ কের দিনে দেশের জন্য বীর সিধু কানু সহ বহু আদিবাসী মানুষজন শহীদ হয়ে ছিলেন।তাদের ভূমিকা অনেক তাই আজকের দিনে প্রতি বছরের মত তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো।

Post a Comment