বাগনানে কেউটে সাপ উদ্ধার
দি নিউজ লায়ন; মাছ ধরার মুগরিতে আটকে পড়া দুটি কেউটে সাপ উদ্ধার করল বন দপ্তর। বাগনানের বাঁকুড়দহ গ্রাম থেকে উদ্ধার হওয়া সাপ দুটিকে বন দপ্তরের কর্মীরা গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে পাঠিয়েছে।
বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার রাতে স্থানীয় বাসিন্দা ভোলানাথ পাখিরা মাছ ধরার জন্য জমিতে মুগরি পাতেন। রবিবার সকালে মুগরি তুলতে গিয়ে তিনি লক্ষ্য করেন তাতে দুটি কেউটে সাপ আটকে আছে। পরে তিনি বনদপ্তরের সাথে যোগাযোগ করলে বন দপ্তরের কর্মীরা সাপ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়।

Post a Comment