ট্যাক্সি থেকে উদ্ধার 9 লক্ষ টাকার গাঁজা, গ্রেপ্তার 2 - The News Lion

ট্যাক্সি থেকে উদ্ধার 9 লক্ষ টাকার গাঁজা, গ্রেপ্তার 2

 


দি নিউজ লায়ন;  ফের বড় সড় সাফল্য পেলো বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ(SOG)। রবিবার বিকেলে শুদুর উড়িষ্যা থেকে নব্বই কিলো গাঁজা নিয়ে একটি ট্যাক্সি বারুইপুর চাম্পাহাটি তে ঢুকছিল। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই সাদা পোশাকে ওঁত পেতে বসে ছিল স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। 


চাম্পাহাটি রেল গেটের কাছে সাদা রঙের ট্যাক্সিটি আসতেই সাদাপোশাকে থাকা পুলিশের দলটি তাদের ঘিরে ধরে। গাড়ির ডিক্কি থেকে উদ্ধার হয় তিন বস্তা গজমতি(প্রায় 90 কেজি) গাঁজা। যার আনুমানিক বাজার মূল্য 9 লক্ষ টাকা। গাড়ির চালক সহ দুই গাজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


ধৃত 2 গাঁজা ব্যবসায়ী নাম অরূপ রায় ও নিতাই মন্ডল দুজনের বাড়ি চামপাহাটি এলাকায়। পুলিশ সূত্রে খবর অরূপ রায় নিজেই গাড়ি চালাত ও নিতাই গাড়ির যাত্রী সেজে এর আগেও আরো চারবার উড়িষ্যা বাংলার বর্ডার থেকে গাঁজা নিয়ে এসেছিল।এই বিপুল পরিমান গাঁজার বেশিরভাগটাই ঘুটিয়ারি শরীফ, জিবনতলা, ক্যানিং, বারুইপুর ও সোনারপুর এলাকায় সাপ্লাই দিত এই দুই গাঁজা ব্যবসায়ী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.