ভাঁটার শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য - The News Lion

ভাঁটার শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

 


দি নিউজ লায়ন;    নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর অঞ্চলে নব কুমার মন্ডল এর মনি ভাটা নামে দুটি ইটভাটা চলে। যার একটির সামনে আজ সকাল ছটা নাগাদ ওই ভাটার অন্যান্য শ্রমিকরা লক্ষ্য করে, পঞ্চাশোর্ধ শম্ভু পাসওয়ানের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। এরপর মালিকপক্ষকে ফোনে জানালে তারা এসে শান্তিপুর থানা খবর দেয়। থানা থেকে তার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।


 স্ত্রী শ্রীমতি পাসওয়ান জানায়, বিহার থেকে এসে  তার দুই মেয়ে এবং স্বামী বিগত প্রায় এক বছর ধরে কাজ করছেন এই ভাটায়। একসঙ্গে থাকার আবাসে চাল চুরি যায় গত রাত্রে। সেই অনুমানকে হয়তো কেউ বা কারা মেরে ফেলে থাকবে আমার স্বামীকে।


ওই ভাটার দায়িত্বে থাকা দেবাশিস মন্ডল জানান, অন্যান্য সময়ে 40 -50 জন কাজ করলেও  লকডাউনে ভাটা বন্ধ থাকার কারণে সকলেই পাওনা গন্ডা বুঝে নিয়ে বাড়ি চলে গেলেও এই পরিবার  তার বিহারের বাড়িতে ফিরে যেতে অসম্মতি প্রকাশ করে। স্থানীয় চার জন শ্রমিক এবং এই পরিবার রয়ে গেছে। ভাটার সামনে একটি বাসের মাচাতে গতকাল রাতে তিনি ছিলেন বলে জানা গেছে এলাকায় সূত্রে।

ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ মোতায়েন রয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.